Showing posts with label pelvis and cervical pain. Show all posts
Showing posts with label pelvis and cervical pain. Show all posts

Wednesday, September 7, 2022

 

at home

বালিশের উচ্চতা ও কি সমস্যা হতে পারে ?

আমরা কেউই সারা রাত একভাবে ঘুমিয়ে থাকি না কখনো কাত হয়ে, চিত হয়ে, কখনও উপুড় হয়ে ঘুমই । অতিরিক্ত উঁচু অথবা নিচু বা একদম বালিশ ছাড়া কোনটাই সঠিক আরামদায়ক নয়। বালিশের উচ্চতা এমন হওয়া দরকার যাতে কাঁধ ও ঘাড় না বাঁকিয়ে সোজা ও সামন্তরাল থাকে । আপনি যদি একপাশে ফিরে শুয়ে থাকতে অভ্যস্ত হউন তাহলে বিছানাতে শোবার সময় মাপমত বালিশের উচ্চতা রেখে ঘুমন। যদি চিত হয়ে ঘুমতে ভালবাসেন তাহলে আপনার ঘার ও বালিসশের উচ্চতা সামন্তরালে রেখে দেখুন আরাম লাগছে কিনা!

বালিশ এমন ভাবে ব্যবহার করুন যেন শোবার সময় আপনার ঘাড় আরামদায়ক ভঙ্গিমায় থাকে । আপনার শারীরিক গঠন অনুযায়ী বালিশের ওজন এবং উচ্চতা নির্ভর করবে। যেসব বালিশ একদম নরম সেগুলো আপনার ঘাড়ের সঠিক অবস্থান নির্ণয় করেনা । কাত হয়ে শুলে দুটো হাঁটুর মাঝখানে আর একটি বালিশ রাখুন তাতে আপনার মেরুদণ্ড সামন্তরাল এবং আরাম থাকবে, কাত হয়ে শুলে মাথার বালিশ টা এমন পজিসানে রাখুন যাতে ঘাড় এবং মাথা সামন্তরাল থাকে। চিত হয়ে শুলে মাথার নীচে ২টি বালিশ কখনই দেয়া যাবেনা তাতে মাথা উঁচু হয়ে থাকবে এবং ঘাড়ে ব্যথা শুরু হতে পারে। উপুড় হয়ে শুলে বালিশের উচ্চতা কম রাখুন যাতে ঘাড় এবং মাথা একই সরলরেখায় থাকে। বালিশ বেশীদিন পুরান হয়ে গেলে পাল্টে ফেলুন।

 

Sunday, April 3, 2022

 

  • বাদনাদায়ক মাসিকে ও কী ফিজিওথেরাপির প্রয়োজন ?

মহিলাদিগের মাসিকের সময় পেটে ব্যথা, ক্রাম্পিং, বিরক্তি ভাব এক প্রকার স্বাভাবিক লক্ষণ। প্রাথমিক ভাবে মহিলাদিগের মাসিকের আগে অথবা মাসিকের সময় ব্যথা অনুভব হয়। এই রখম বেদনাদায়ক মাসিক হল ডিস্মেনরিয়া, এই বেদনার সময় জরায়ু এবংকমরের ভিতরের অংশের অঙ্গ প্রত্তাংগ গুলও প্রভাবিত হয়।  

  • এই বেদনার কারণ কি?

সাধারণত ২০ বছরকম বয়সী মেয়েদের বেশী দেখা যায় কিন্তু বিশেষ কনও কারণ পাওয়া যায়না। তবে কিছু কিছু মহিলার হয়। ফেমিলি ইতিহাস এর কারনে অন্তর্ভুক্ত হতে পারে, অনিয়মিত মাসিক এর কারণে ঘটে, ভারী রক্তপাতের ফলে, পস্টাগ্লান্ডিন নামক হরমোন অনেক সময় অস্বাভাবিক নিঃসরণ হবার জন্যও এইরখম সমস্যা হয়, জরায়ুতে টিউমার থাকার কারণে, পেল্ভিক ইনফ্লামেট্রি রোগের কারণ ও একপ্রকার বেদনার কারণ।

  • কখন ফিজিওথেরাপি করাবেন?

অসহনীয় মাসিকের ব্যথায় ফিজিও থেরাপিস্ট এর ক্লিনিকে যান- ওখানে S W D একপ্রকার মেশিন আছে এবং I R R ও ভালো মেশিন এবং অন্যান্য ব্যথা উপশমকারী এইসব মেশিন গুলো দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে। ক্রামম্পীং ম্যাসেলে ও খূব আরাম হয়। আপনার ডাক্তার বাবু আপনাকে কিছু প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারেন। যেমন- USG, MRI, ইত্যাদি। আপনার ডাক্তার ঔষধ ও লিখে দিতে পারেন।

  • মাসিকের ব্যথায় যোগ ব্যয়াম কী করবেন? 

অসহনীয় মাসিকের ব্যথায় যোগ ব্যয়াম ও বিশেষভাবে উপকারী তারমধ্যে পবন্মুক্তাসন, বালাসন ও মক্রাসন বিশেষ ভাবে উপকারি। দু –একটা খুবই আরামদায়ক ঘরোয়া আসন নিম্নে আলোচনা করে রাখলাম-

  • এই ভাবে প্রথমে একটি মাদুর পাতুন, একটা পাশবালিশ হাঁটুর নীচে এবং একটি হাল্কা বালিশ মাথায় দিন। এবার চিত হয়ে শুয়ে পরুন এবং চোখ দুটো আলতো করে ঢেকে রাখুন। ঘরের লাইট ডিম করে দিন, এইভাবে শুয়ে থাকলে আপনার মেরুদণ্ড সোজা থাকবে এবং সঠিক বিশ্রাম পাবে, পেটের উপর গরম সেঁকের বালিশ ও রাখতে পারেন, এইভাবে ১০ মিনিট শুয়ে থাকুন- আপনার কমর এবং পিঠে পর্যাপ্ত আরাম মিলবে।

  •  যখন পেটে ও বুকের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে তখন এই অবস্থায় ১৫ মিনিট ঘুমিয়ে থাকুন। অনেক আরাম পাওয়া যায়।  কিভাবে বানাবেন? এই বিছানা টি বানাবার জন্য ৩ টে কম্বল ও একটি বালিশ প্রয়জন, কম্বল গুলো ভাঁজ করে একটি উঁচু বেদীর মতো করে নিন, তার উপর একটি বালিশ বুকের নিচে দিয়ে রাখুন। এতে শরীরের ওজন উল্টো করে থাকার কারনে সামনের দিকের পেশী গুলয় পর্যাপ্ত পরিমান বিশ্রাম পায় এবং মেরুদণ্ডের সঠিক বিশ্রাম হয়, একটি গরম বালিশ কমরের উপর রাখতে পারেন l

Sunday, January 16, 2022

Best physiotherapy & speech therapy

                                                         best physiotherapy & speech therapy

Ø                                                    ফিজিওথেরাপির মাধ্যমে কোন কোন রোগের চিকিৎসা হয় ?

বাতের ব্যথা, ঘাড়ে ব্যথা  হাতের কুনিতে ব্যথা,পেশীতে ব্যথা,হাঁটুতে ব্যথা,কোমরে ব্যথা, ক্রীড়াজনিত মোচ এবং আঘাত, মাথা ঘোড়া, শরীরে ভারসাম্য হীণতা, পক্ষাঘাত , স্নায়ুবিক বিকল অবশতা, পেশীতে হঠাৎ টান লাগা ও বিছানাতে সজ্জাশায়ী রোগীকে তার পূনঃজীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে ।

Ø                                                            এক জন ফিজিওথেরাপিস্ট কি ভাবে রোগ নির্ণয় করেন ?

উদাহরণ স্বরূপ -এক জন ফিজিওথেরাপিস্ট CT SCAN, M R I, X-RAY, ULTRASONOGRAPHY, BLOOD TEST, পরিক্ষার জন্য সরাসরি রেফার  করতে  পারেন ।

                                কোন কোন ব্যথা  দ্রুত সেরেযায় ?

সাধারনত- খিঁচ ধরা ব্যথা  দীর্ঘক্ষণ বসে থাকার ফলে অথবা শোয়ার কারনে ব্যথা, হঠাৎ ঝা্টকা লেগে যাওয়া, পড়ে গিয়ে ব্যথা, হাল্কা  স্পন্ডাইলিটিস কারনে ব্যথা গুলো তারাতারি সেরে যায়।


Wednesday, December 29, 2021

 


            best physiotherapy & speech therapy call at home

সেলুনে ঘাড় ঘুড়িয়ে ঘাড়ে ব্যথা !! কমছেনা ? বিপদে পড়লেন নাতো ?

 ঘাড়ে ব্যথা হলে অনেকেই স্বাভাভিক ব্যাপার ভেবে সেলুনে চলে আসেন একটু ঘাড় নাড়িয়ে আরাম করে নিতে চান,ওটাই স্বাভাবিক। সম্প্রতিক ঘাড়ে স্পন্ডাইলিটিস একটা সোসাইটি সিম্বল হয়ে দাঁড়িয়েছে বাচ্ছা – বুড়ো কেউ বাদ নেই। সারভাইকাল স্পন্ডাইলিটিসে আক্রান্ত হলে সাধারনত ঘাড় ব্যথা এবং সাথে সাথে ঘাড় শক্ত হয়ে যাওয়া, ঘাড়ের স্বাভাবিক গতি ব্যহত হয় । ব্যথা ঘাড় থেকে হাত পর্যন্তও নামতে পারে।  কখনো কখনো সমস্যা জটিল হয়ে যায়। বিশেষজ্ঞ দের মতে- স্পন্ড মানে মেরুদণ্ড + আইটিস = ইনফ্লামেসান আর সারভিকাল হচ্ছে গলার ভাগের মেরুদণ্ডের হাড়। তাহলে দাঁড়াল গলার হাড়ের ইনফ্লামেসান।

 সারভাইকাল স্পন্ডাইলিটিসে আক্রান্ত হলে কি হয়?

প্রাথমিক পর্যায় –

§  ঘাড়ে ব্যথা এবং ঘাড় ঘড়াতে কষ্ট ।

§  ঘারে আঘাত জনিত কারনে  ঘাড়ে ব্যথা হতে পারে।

§  হঠাৎ ভারী জিনিস তোলার কারনেও ব্যাথা হয়।

§  বাঁকা ভাবে শোবার কারনেও হতে পারে ঘাড়ে ব্যথা।

                             কখনো কখনও এমনি সেরে যায় ।

দ্বিতীয় পর্যায় –

§  ডিক্সগুল শুকানর দিকে অগ্রসর হতে থাকে।

§  ডিক্সের ধার গুলোর বিবর্তন দেখতে পাওয়া যায়। 

§  কখনো কখনও ডিক্সের হার্নিয়া পাওয়া যায়।

§  ডিক্সের ফাঁক কমতে থাকার কারনে নার্ভের উপর চাপ তৈরি হতে থাকে ।

সারভাইকাল স্পন্ডাইলিটিসে লক্ষন গুলো কিরখম হয়?

                      ঘাড় শক্ত হয়ে যাওয়াটা কনও অবস্থায় কমতে চাইছে না।

                       মাথা ঘোরা থাকতে পারে, বিশেষ করে সকাল বেলায় খুব হয়।

                             একটা সিন সিন করা ব্যথা হাত দিয়ে নামতে থাকে।

                            আঙ্গুল গুলো অবশ ভাব আস্তে পারে।

সারভাইকাল স্পন্ডাইলিটিসে টেস্টিং কি কি করা হয়ে থাকে?

সারভাইকাল স্পন্ডাইলিটিসে চিকিৎসার সুবিধার জন্য এক্সরে, স্কেনিং, এম,আর আই, এবং যে কোন পেথলজি পরিক্ষার জন্য রেফার করতে পারেন।

সারভাইকাল স্পন্ডাইলিটিসে চিকিৎসা কে  করেন ?

যে কনও জেনারেল ফিজিসিয়ান,অরথপেডিক,নিউরোলজিস্ট অথবা ফিজিওথেরাপিস্ট আপনার চিকিৎসা করতে পারেন ।

ফিজিওথেরাপিস্ট  কী  সারভাইকাল স্পন্ডাইলিটিসে চিকিৎসাকরেন ?

হ্যাঁ , একজন ফিজিওথেরাপিস্ট  বিশেষজ্ঞ  চিকিৎসকদের মতো অবি লম্বে আপনার আঘাত  নির্ণয় এবং চিকিৎসা করতে সক্ষম।

 

Sunday, December 5, 2021

 

ফিজিওথেরাপি করেও কমরে ব্যথা  কমছে না ? তাহলে তো চিন্তার ব্যাপার এখুনি জানুন-

                                         

                                                                            best physiotherapy & speech therapy call at home

অনেকক্ষণ  অফিসে বসে কাজ করছেন ? হঠাৎ করে ভারী জিনিস তুলতেই কোমরে লেগে গে ? অথবা ঘুমের ঘোড়ে ? যেমনই হউক কখন কারও না কারও হয়ে থাকে , সাধারারনত ২৫ থেকে ৩৫ বয়সী পুরুষ মহিলারা বেশী আক্রান্ত হন। সকালে ঘুম থেকে উঠে অথবা শুয়ে পাশ ফিরতে গেলে, উঠতে- বসতে তার সাথে কখনো কখনো পায়ের জোড় কমে যাওয়া শুরুহয় অধিকাংশ ক্ষেএে চিন্তার কোন কারণ হয় না, ফিজিও ডাক্তার বাবুরা অতি শিঘ্র্র্রই   আপনাকে রোগ মুক্ত করে দিতে পারেন, তবে এইধরনের ব্যথা    চিকিৎসায় জটিল আকার ধারণ করে অবহেলা করলেই বিপদ। ফিজিও থেরাপি করেও কমতে না চাইলে সাবধান হয়ে যান।

 দীর্ঘ অভিজ্ঞতা থেকে অনেক চিকিৎসকই বলেন- এমন লক্ষনের পিছনে  স্লিপ ডিকস, ডিক্স প্রলাপ্স, স্পন্ডাইলিটিস,স্পন্ডাইললিস্থিসিস, স্পিনা বাইফিডা, পেল্ভিস ইনফ্লামেট্রি ডিজিস এর মত ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে।  

কোন কোন ব্যথা  দ্রুত সেরেযায় ?

সাধারনত- খিঁচ ধরা ব্যথা  দীর্ঘক্ষণ বসে থাকার ফলে অথবা শোয়ার কারনে ব্যথা, হঠাৎ ঝা্টকা লেগে যাওয়া, পড়ে গিয়ে ব্যথা, হাল্কা  স্পন্ডাইলিটিস কারনে ব্যথা গুলো তারাতারি সেরে যায়।

ডিস্কের চাপ শিরায় পড়লে  কোমর থেকে পায়ের দিকে নামতে থাকে। পা ঝিনঝিন করতে থাকে। শুয়ে পড়ার পর পা তুলতে গেলে খুবই কষ্ট হয়। নার্ভের উপর চাপ পড়ে। অধিকাংশ ক্ষেএে প্রয়োজনীয় চিকিৎসা খুবই জরুরি।

ফিজিওথেরাপিস্টরা চিকিৎসার সুবিধার জন্য এক্সরে, স্কেনিং, এম,আর আই, যে কোন পেথলজি পরিক্ষার জন্য রেফার করতে পারেন।