Showing posts with label spondylitis. Show all posts
Showing posts with label spondylitis. Show all posts

Wednesday, September 7, 2022

 

at home

বালিশের উচ্চতা ও কি সমস্যা হতে পারে ?

আমরা কেউই সারা রাত একভাবে ঘুমিয়ে থাকি না কখনো কাত হয়ে, চিত হয়ে, কখনও উপুড় হয়ে ঘুমই । অতিরিক্ত উঁচু অথবা নিচু বা একদম বালিশ ছাড়া কোনটাই সঠিক আরামদায়ক নয়। বালিশের উচ্চতা এমন হওয়া দরকার যাতে কাঁধ ও ঘাড় না বাঁকিয়ে সোজা ও সামন্তরাল থাকে । আপনি যদি একপাশে ফিরে শুয়ে থাকতে অভ্যস্ত হউন তাহলে বিছানাতে শোবার সময় মাপমত বালিশের উচ্চতা রেখে ঘুমন। যদি চিত হয়ে ঘুমতে ভালবাসেন তাহলে আপনার ঘার ও বালিসশের উচ্চতা সামন্তরালে রেখে দেখুন আরাম লাগছে কিনা!

বালিশ এমন ভাবে ব্যবহার করুন যেন শোবার সময় আপনার ঘাড় আরামদায়ক ভঙ্গিমায় থাকে । আপনার শারীরিক গঠন অনুযায়ী বালিশের ওজন এবং উচ্চতা নির্ভর করবে। যেসব বালিশ একদম নরম সেগুলো আপনার ঘাড়ের সঠিক অবস্থান নির্ণয় করেনা । কাত হয়ে শুলে দুটো হাঁটুর মাঝখানে আর একটি বালিশ রাখুন তাতে আপনার মেরুদণ্ড সামন্তরাল এবং আরাম থাকবে, কাত হয়ে শুলে মাথার বালিশ টা এমন পজিসানে রাখুন যাতে ঘাড় এবং মাথা সামন্তরাল থাকে। চিত হয়ে শুলে মাথার নীচে ২টি বালিশ কখনই দেয়া যাবেনা তাতে মাথা উঁচু হয়ে থাকবে এবং ঘাড়ে ব্যথা শুরু হতে পারে। উপুড় হয়ে শুলে বালিশের উচ্চতা কম রাখুন যাতে ঘাড় এবং মাথা একই সরলরেখায় থাকে। বালিশ বেশীদিন পুরান হয়ে গেলে পাল্টে ফেলুন।

 

Wednesday, June 22, 2022

                                         Physiotherapy & speech therapy

জিম না যোগ আসন কোনটা বেশী ভালো ?

আজকাল শরীরকে আকর্ষণীয় করে তলার জন্য জিমের চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে পুজার আগে যেমন- দুর্গাপূজা ,সরস্বতী পূজা অথবা ঈদএর ৩মাস আগে থেকেই জিমে লিস্টিং বেড়ে যায় তার পর বেশ কিছুদিন  সেই প্রভাব চলতে থাকে আবার কেউ মোটা হয়ে যাচ্ছেন মনে করে জিমে গিয়ে নাম লেখান, কেউ কেউ চিকিৎসক পরামর্শ দিয়েছেন তার ভয়ে জিমে নাম লিখিয়েছেন কিন্তু তাদের মধ্যে খুবই কম সংখ্যক পুরুষ মহিলাই থাকেন যারা শরীরচর্চা করাটাকেই  ভাল থাকার উপায় মনে করেন।

কিন্তু কোন শরীরচর্চা করবেন  জিম নাকি যোগ আসন ?

প্রথমেই বলি শরীরচর্চা হল একপ্রকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা এটা ৩মাস বা ৬মাসের কোন কোর্স হয়না, আপনার শরীরে পরিবর্তন আসতে যথেষ্ট সময়ের দরকার এবং তা ধীরে ধীরে আসতে থাকে যথেষ্ট ধৈরযশক্তি না থাকলে জিম অথবা যোগ কওনটাই হবেনা। যারা জিম করবেন ভাবছেন তাদের বলি সবার আগে আপনার পরিকল্পনা ঠিক করুন যে আপনি কি প্রতিযোগিতায় অংশ নেবেন ? নাকি দৈহিক সৌন্দর্য রুপায়ন করবেন ?

প্রথম প্রথম শরীরে ব্যথা হওয়া স্বাভাবিক ব্যপার শরীরচর্চা প্রতিনিয়ত চলতে থাকলে ব্যথা চলে যায়। শুরুতে অল্প ভলুউমে ট্রেনিং শুরু করুন তাতে ব্যথা কম হবে, শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন রাতে ভালকরে ঘুমন, পর্যাপ্ত জল পান করুন, বালন্স ডাইট খুবই দরকার। প্রতিদিন ব্যয়াম করার থেকে একদিন অন্তর অন্তর ব্যয়াম করা অনেকবেশি লাভদায়ক, তাতে শরীরের পর্যাপ্ত বিশ্রাম হয় এবং পেশী ও সুগঠিত হয়। কনওরখম স্টেরয়েড ছাড়াই সঠিক পধ্যতিতে ব্যয়াম করলেও দৈহিক সৌন্দর্য রুপায়ন সম্ভব । তাছাড়া স্টেরয়েডের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে ।  ফ্রি-হান্ড ব্যয়াম করলেও শরীর যথেষ্ট ভাল থাকে এবং সুন্দর ফিট থাকা যায়, অতিরিক্ত ওজন নিয়ে ব্যয়াম করা থেকে বিরত থাকুন ।

যোগ ব্যয়াম যারা করবেন বা করছেন তাঁদের কিছু কথা মনে রাখার দরকার –

অনেকেই ভাবেন ব্যয়ামের কনও পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, যোগ ব্যয়াম করা মানে কিন্তু ফ্যসান-ফ্যান্টাসি নয় অথবা ছাদে পায়চারি করার মত সাধারণ প্রণালীও নয় এটাএকপ্রকার চিকিৎসা প্রণালী, তাই সবকিছু বুঝে এর প্রয়োগ প্রণালী হওয়া উচিৎ। বাচ্ছা, বুড়ো, রোগী, পুরুষ- মহিলা সবার জন্য একই আসন নয় বিপদ হবার আশঙ্কা অধিক, শুরুতে ৭-৮ টির বেশি আসনের দরকার পরেনা, বয়সের সাথে সাথে  আসনের ও বিভাগ, প্রয়োগ পদ্ধতি আলাদা হয়ে থাকে, প্রতিটি আসনের পর একটি করে বিরতি দেয়া দরকার, শবাসনও একপ্রকার আসন এবং তারও একটা বিশেষ গুরুত্ত আছে,

কখন, কোথায় যোগ ব্যয়াম করবেন ?

সকাল সন্ধ্যা যেকোনো সময় করা যায় ভরা পেটে অথবা খালি পেটে না করাই ভাল। খালি মাঝেতে ব্যয়াম করা কখনই উচিৎ নয় যেকোনো সময় শরীরে ব্যথা লাগতে পারে, আজকাল ভাল ভাল মট্রেস বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো অনেক আরামদায়ক। যোগ ব্যয়াম যেকোনো জায়গাতেই করা যায় তবে জায়গাটা খোলামেলা এবং শান্ত পরিবেশ হলেই ভাল। 

সবচেয়ে ভাল হয় কনও যোগশিক্ষকের পরামর্শ মেনে প্রয়োগ করা। ভাল যোগশিক্ষকেরা আপনার শরীরের সমস্ত পরীক্ষা করে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারেন।

Friday, June 17, 2022

 

        মহিলাদের কোমরে ব্যথা ? কারণ ও চিকিৎসা   

·         ডেলিভারির পর এই অভ্যাস বন্ধ করা খুবই প্রয়োজন -

ডেলিভারির পর কোমরের ব্যথার অন্যান্য কারণের মধ্যে একটা প্রধান কারণ নিজের প্রতি মনোযোগ না দেয়া, বেশীরভাগ মহিলাগন রেচন প্রক্রিয়া ব্যঘাত জনিত কারণ নিজেই তৈরী করেন , যেমন – যখন WASH ROOM যাবার সময় হয় তখন বিভিন্ন কাজের কারণে অতি প্রয়োজনীয় কাজটি এড়িয়ে চলে যান, এর ফলে BLADDER এর উপর অতিরিক্ত চাপ পড়ার কারণে কোমরের অভ্যন্তরীণ লিগামেন্ট সঠিক বিশ্রাম পায়না । অভ্যন্তরীণ মাংসপেশী গুলও অতিরিক্ত চাপ বহন করে, এই অবস্থা দীর্ঘ সময় ধরে চলার ফলে কোমরের ব্যথাও দীর্ঘ স্থায়ী হয় ।

·         প্রতিদিনের জীবনযাত্রায় বিকৃত ভঙ্গিমায় অবস্থান –

ডেলিভারির পর শরীরের অঙ্গ প্রত্ত্যংগ অনেক বেশী দুর্বল হয়ে পড়ে তখন অধিক সময় বসে থাকা বা শুয়ে থাকা অথবা দাঁড়িয়ে থাকা একপ্রকার মাংসপেশীর উপর অতিরিক্ত চাপ, তাতে মাংসপেশীর পর্যাপ্ত বিশ্রাম হয়না। বাচ্চাকে খওয়ানর সময় আপনার কোমর যাতে পর্যাপ্ত বিশ্রাম পায় তার জন্য বালিশ দিয়ে হেলান দেয়ার ব্যবস্থা রাখুন এবং হাঁটুর নীচে আরামদায়ক কিছু রাখুন।

·         বাচ্চাকে কোলে নেবার সময় সচেতন থাকুন যাতে আপনার কোমরে অতিরিক্ত চাপ অথবা ঝাটকা না লাগে ।

  ·      শরীরের ওজন নির্ধারণও পরিমাপ মত রাখুন, ডেলিভারির পর ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক ঘটনা, ফলে শরীরের অভ্যন্তরীণ সন্তলনেরও বিবর্তন আসে তার কারনে উঠা-বসা, নরন- চরণেও ঝটকা এসে ব্যথার কারন হতে পারে। গর্ভকালীন অবস্থায় মহিলাদিগের শরীর থেকে অনেক গুরুত্বপূর্ণ এনজাইম বাচ্চার শরীর গঠনের জন্য বেড়িয়ে যায় তার মধ্যে ক্যালসিয়াম ও চলে যায়, ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের অভাব হয় এবং হাড় নরম হয়ে ব্যথার বিকাশ ঘটে । 

এখন আর ক্লিনিকে গিয়ে সময় নষ্ট হবেনা, সময় বাঁচাবে আপনিও বাঁচবেন ।

শিলিগুড়িতে যাঁরা বাড়িতে থেকেই ফিজিও পরিষেবা নিতে ইচ্ছুক তাঁদের জন্য HOME VISIT SERVICE ENTERPRISE এনে দিয়েছে বাড়তি সুবিধা, হাঁটু , কমর, ঘাঁড় ব্যথা, অথবা হাড় – পেশী সংক্রান্ত সমস্যায় অনেক রোগীরাই এখানে যোগাযোগ করছেন, এখানে মেডিকেল কলেজের পাশকরা ফিজিওথেরাপিস্ট  অতি কম খরচে উন্নত মানের পরিষেবা বাড়িতে গিয়ে দিয়ে থাকেন । বয়স্ক ও বিছানায় শয্যাশায়ী রোগীদের জন্য /8158838069 [whats-app open] চিকিৎসক দের সাথে যোগাযোগ করা যায় এবং নাম নথিভুক্ত করে রাখলে চিকিৎসকগন আপনার বাড়িতে পৌঁছে যাবেন অথবা আমাদের এখানেও লিস্টিং করতে পারেন।

home visit service


Tuesday, February 15, 2022

 


লাম্বার স্পন্ডাইলিটিসে আক্রান্ত হলে কি হয়?

সকালে ঘুম থেকে উঠলে পিঠ ও কোমর জুরে ব্যথা, পাশ ফিরতে এবং চলতে অসুবিধা, কখনও কখনও ব্যথা পায়ে নেমে যায়। অবহেলা করলে এই ব্যথা হিপ এবং কোমরের হাড় ক্ষয় হয়ে যেতে পারে। বয়স বারার সাথে  সাথে চলা ফেরা বন্ধ হতে শুরু করে এবং  রোগ জটিল আকার ধারণ করে, কিছুদিন চিকিৎসা করাতে হয় ।

লাম্বার স্পন্ডাইলিটিসে লক্ষন গুলো কিরখম হয়?

পিঠ থেকে কমরে ব্যথা ক্রমশ বারতেই থাকছে, চাপ পড়লেই কনকনে ব্যথা, হাঁটতে খুব কষ্ট হচ্ছে, পা অসাড় হয়ে যাচ্ছে এ ক্ষেত্রে শিরদাঁড়াতে সংক্রামণ শুরু হতে পারে।  

কোমর ব্যথা স্লিপ ডিক্সের কারণেও হতে পারে?

হঠাৎ করে ভারী জিনিস উঠানোর কারনেও কমরে ব্যথা হতে পারে। এমন হলে স্লিপ ডিক্সের কারণও সন্দেহের তালিকায় চলে আসে ।এমন ব্যথা হঠাৎ করেই শুরু হয় , এই সমস্যা নার্ভের উপর চাপের কারণে হয়। শুয়ে পা উঠাতে কষ্ট হয় এবং পায়ে ঝিন ঝিন বোধ থাকে, কাজেই প্রয়োজনীয় চিকিৎসা খুবই জরুরি।

লাম্বার স্পন্ডাইলিটিসে টেস্টিং কি কি করা হয়ে থাকে ?

লাম্বার স্পন্ডাইলিটিসে চিকিৎসার সুবিধার জন্য এক্সরে, স্কেনিং, এম,আর আই, এবং যে কোন পেথলজি পরিক্ষার জন্য রেফার করতে পারেন।

Wednesday, January 5, 2022




কোমর ব্যথা কমছে না? অনেক্ষণ বসে থাকতে পারছেন না ? অন্য অসুখের  শুরু নাত?

বাড়িতে বসে অফিসের চাপ নিতে  নিতে কোমরে ব্যথা হওয়াটা স্বাভাবিক ব্যাপার ৯০ শতাংশ মানুষের এইরখম হওয়াই স্বাভাবিক। ব্যথার  ঔষধ আর মলম লাগিয়ে অনেক  অংশে কমেও যায় কিন্তু যদি না কমে তাহলে অবশ্যই চিন্তার কারণ। ১০-১৫ দিনের ফিজিও করেও কনও উপকার হচ্চে না  এমন ব্যথার আরালে লুকিয়ে থাকতে পারে স্পন্ডাইলিটিস ।এখন ইস্কুল ছাত্র- ছাত্রি থেকে শুরু করে অফিস কর্মী সবাই এই রোগের লিপিবদ্ধ রোগী।  

লাম্বার স্পন্ডাইলিটিসে আক্রান্ত হলে কি হয়?

সকালে ঘুম থেকে উঠলে পিঠ ও কোমর জুরে ব্যথা, পাশ ফিরতে এবং চলতে অসুবিধা, কখনও কখনও ব্যথা পায়ে নেমে যায়। অবহেলা করলে এই ব্যথা হিপ এবং কোমরের হাড় ক্ষয় হয়ে যেতে পারে। বয়স বারার সাথে  সাথে চলা ফেরা বন্ধ হতে শুরু করে এবং  রোগ জটিল আকার ধারণ করে, কিছুদিন চিকিৎসা করাতে হয় ।

লাম্বার স্পন্ডাইলিটিসে লক্ষন গুলো কিরখম হয়?

পিঠ থেকে কমরে ব্যথা ক্রমশ বারতেই থাকছে, চাপ পড়লেই কনকনে ব্যথা, হাঁটতে খুব কষ্ট হচ্ছে, পা অসাড় হয়ে যাচ্ছে এ ক্ষেত্রে শিরদাঁড়াতে সংক্রামণ শুরু হতে পারে।   

কোমর ব্যথা স্লিপ ডিক্সের কারণেও হতে পারে?

হঠাৎ করে ভারী জিনিস উঠানোর কারনেও কমরে ব্যথা হতে পারে। এমন হলে স্লিপ ডিক্সের কারণও সন্দেহের তালিকায় চলে আসে ।এমন ব্যথা হঠাৎ করেই শুরু হয় , এই সমস্যা নার্ভের উপর চাপের কারণে হয়। শুয়ে পা উঠাতে কষ্ট হয় এবং পায়ে ঝিন ঝিন বোধ থাকে, কাজেই প্রয়োজনীয় চিকিৎসা খুবই জরুরি।

লাম্বার স্পন্ডাইলিটিসে টেস্টিং কি কি করা হয়ে থাকে ?

লাম্বার স্পন্ডাইলিটিসে চিকিৎসার সুবিধার জন্য এক্সরে, স্কেনিং, এম,আর আই, এবং যে কোন পেথলজি পরিক্ষার জন্য রেফার করতে পারেন।

লাম্বার স্পন্ডাইলিটিসে চিকিৎসা কে  করেন ?

যে কনও জেনারেল ফিজিসিয়ান, অরথপেডিক, নিউরোলজিস্ট অথবা ফিজিওথেরাপিস্ট আপনার চিকিৎসা করতে পারেন ।